সিলেটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নানা সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট কার্যালয়। লোকবল সংকট আর প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেকটাই যেন ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’-এ অবস্থায় পরিণত হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পূর্ব ও পশ্চিম—এ দুটি সার্কেলের মোট ১২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র সাতজন। দীর্ঘদিন ধরে উপপরিদর্শক, সিপাহি ও সহকারী উপপরিদর্শকের পদ শূন্য রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের পরিদর্শক (পূর্ব সার্কেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, অভিযান পরিচালনার জন্য নির্দিষ্ট কোনো গাড়ি না থাকায় ইচ্ছা করলেই অভিযান চালানো সম্ভব হয় না। যদিও একটা পুরোনো গাড়ি রয়েছে, সেটিও প্রায়ই বিকল হয়ে পড়ে। এ অবস্থায় গাড়িটিকে ঠেলেঠুলে চালাতে হয়। কর্মকর্তা-কর্মচারীর সংকটও রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী বলেন, ‘লোকবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট রয়েছে—এ কথা ঠিক। তবে আমরা যথাসাধ্য আমাদের কাজ করে চলেছি। এতে কোনো ব্যাঘাত ঘটছে না।’