সিলেটের মেয়রের দায়িত্ব নিলেন আরিফুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব নেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে মেয়র আরিফ বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে নগরবাসী আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমি নগরবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণের সর্বাত্মক চেষ্টা করব।’
নগর ভবনের সামনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মেয়র আরিফুল হককে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদায়ী মেয়র (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আশা করি, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী নতুন মেয়র কাজ করতে সচেষ্ট হবেন।’