সিলেটের মেয়র হূদেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার সকালে জরুরি ভিত্তিতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে আটটায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের মাসিক সভা শেষে মেয়র আরিফুল বাসায় ফিরছিলেন। গাড়িতে থাকাবস্থায় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে নগরের নয়াসড়ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে মেয়র হূদেরাগে আক্রান্ত হয়েছেন জানিয়ে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পরামর্শ দেন। তাৎক্ষণিকভাবে একটি চিকিৎসা দল গঠন করা হয়। এ দলের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গতকাল সকাল সাতটা ৫ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার জানান, সকাল সোয়া নয়টার দিকে মেয়রকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান কনসালট্যান্ট মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
ঢাকায় মেয়রের সঙ্গে অবস্থানরত সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, মেয়রের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। পরিবারের সদস্যদের সিদ্ধান্তক্রমে গতকাল বেলা পৌনে ১১টার দিকে ওই ব্লকে রিং লাগানো হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।