সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। সিলেটে সুরমা মেইলের মালবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসে সুরমা মেইলের পেছনের বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কাজী শহিদুর রহমান জানান, বেলা তিনটার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।