সিলেটের শাহ পরান থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীকে গত মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে। সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রধারীদের আটকে ব্যর্থ হওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।গতকাল বুধবার যোগাযোগ করলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) ওমর ফারুক প্রথম আলোকে ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রত্যাহারের কারণ ‘একাধিক’ বলে উল্লেখ করলেও তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ সূত্র জানায়, ১৯ মে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ ও বরখাস্ত হওয়া সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংবাদমাধ্যমে অস্ত্রধারীদের ছবি প্রকাশিত হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ পরও ওই অস্ত্রধারীসহ অন্যদের আটক করতে ব্যর্থ হওয়ায় ওসি লিয়াকতকে থানা থেকে প্রত্যাহার করা হয়।