সিলেটের সঙ্গে ট্রেন চলাচল চার ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া-সিলেট রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকায় গতকাল সোমবার সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল চার ঘণ্টা বন্ধ থাকে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে পারাবত ট্রেনটিকে উদ্ধার করলে বিকেল চারটায় যোগাযোগ স্বাভাবিক হয়।