সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের যন্ত্রাংশ ভেঙে গেছে। এ কারণে গতকাল শনিবার সন্ধ্যা সাতটার পর থেকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দুপুর এলাকায় থেমে থাকে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। জানা গেছে, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যাত্রী-কামরার সংযোগস্থলের যন্ত্রাংশ (হ্যাঙ্গার বোল্ট) ভেঙে যায়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে অনেক চেষ্টা করেও ত্রুটি সারানো যায়নি। আখাউড়া জংশনের যান্ত্রিক বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মহশীন উদ্দিন ভূঁইয়া বলেন, রাত ১০টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।