সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনের কাছে পাহাড়ি এলাকায় অবস্থিত ১৫৭ নম্বর রেলসেতুর গার্ডার গতকাল রোববার বিকেলে ফেটে যায়। এতে করে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভানুগাছ স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটায় ১৫৭ নম্বর রেলসেতুর তলদেশের মাটি সরে গেলে সেতুটির গার্ডার ফেটে যায়। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।
অপর দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। ফলে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। রাত পৌনে নয়টার দিকে কিছুটা মেরামতের পর ধীরগতিতে ট্রেনগুলো ওই সেতু পার হয়ে যায়।