সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সঙ্গে আজ সোমবার সকাল সোয়া সাতটা থেকে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সিলেট-আখাউড়া রেলপথের হবিগঞ্জ জেলার রশিদপুর স্টেশন এলাকায় জ্বালানি তেল পরিবহনের খালি একটি বগি লাইনচ্যুত হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সকাল থেকেই শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং শ্রীমঙ্গলে আটকা পড়েছে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন।
শমশেরনগর স্টেশন মাস্টার আবদুল আজিজের ভাষ্য, সিলেট থেকে চট্টগ্রামগামী জ্বালানি তেল পরিবহন করা একটি ট্রেনের খালি বগি সকাল সোয়া সাতটায় রশিদপুর এলাকায় লাইনচ্যুত হয়।
গণপূর্তের (রেল) উপসহকারী প্রকৌশলী আলী আজম খানের ভাষ্য, উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।