সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে বন্ধ রয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় সাতগাঁও রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়নি।
কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী ৭২৩ নম্বর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ছাড়া কমলগঞ্জের শমসেরনগর স্টেশনে ৭৭৪ নম্বর কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। সিলেট ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে বলে তিনি জানান।