সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে আবার শুরু হয়।
ভোরে শ্রীমঙ্গল উপজেলায় সাতগাঁও রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী ৭২৩ নম্বর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ ছাড়া কমলগঞ্জের শমসেরনগর স্টেশনে ৭৭৪ নম্বর কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সিলেট ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে নয়টার দিকে ইঞ্জিনটি সরিয়ে নেয়। এরপর ১০টার দিকে কালনি এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে।
আরও পড়ুন: