সিলেটের সঙ্গে পাঁচ ঘণ্টা পর ফের ট্রেন যোগাযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়েছে। গতকাল বৃহস্পতিকার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়লে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সিলেট ও কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত ট্যাংকার দুটি অপসারণ করে। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা পৌনে তিনটার দিকে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। সকাল ছয়টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পাহাড়িকা যাত্রী নিয়ে আটকা পড়ে। সিলেট থেকেও সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ঢাকায় যাত্রা করতে পারেনি। মোগলাবাজারে কর্তব্যরত রেলের ট্রাফিক পরিদর্শক নূরুল ইসলাম জানান, বেলা পৌনে তিনটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।