সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শিববাড়ি এলাকায় সুরমা মেইলের লাইনচ্যুত মালবাহী একটি বগি। সিলেট, ৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
সিলেটের শিববাড়ি এলাকায় সুরমা মেইলের লাইনচ্যুত মালবাহী একটি বগি। সিলেট, ৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সুরমা মেইলের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দুপুর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিববাড়ি এলাকায় আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে সুরমা মেইল শিববাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেইলের ইঞ্জিন এবং অন্য কয়েকটি বগি বেলা দুইটার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

বগি লাইনচ্যুত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন। সিলেট, ৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
বগি লাইনচ্যুত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন। সিলেট, ৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ

বেলা তিনটার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারের নেমেছে। সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কাজী শহিদুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে দুই দফা ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।