সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১০ ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপেজলার টিলাগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ডাউন সুরমা মেইলের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১০ ঘণ্টা বন্ধ হয়ে থাকে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে নয়টায় ঢাকাগামী ১০ নম্বর ডাউন সুরমা মেইলের একটি বগি টিলাগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়।শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত হওয়া বগিটি লাইনের বাইরে রেখে গতকাল সকাল সাড়ে সাতটায় আবার রেল চলাচল স্বাভাবিক করা হয়।