সিলেটের সমৃদ্ধি মানেই বাংলাদেশের সমৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল সম্পদে ভরা সিলেট বাংলাদেশের অন্যতম ইঞ্জিন। এখানকার প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সর্বক্ষেত্রে অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। আর এ কারণে সিলেটের সমৃদ্ধি মানেই বাংলাদেশের সমৃদ্ধি। গত সোমবার রাতে নগরের একটি রেস্তোরাঁয় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি বলেন, এ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সিলেটের প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রাই সোনার বাংলা গড়ার সঞ্জীবনী শক্তি।সংবর্ধনায় স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণের তাগিদ: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বন্ু্লত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা গর্ববোধ করি। এই দেশকে এগিয়ে নিতে হলে আগামী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।’ গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) প্রাক-প্রাথমিক শিক্ষাবিষয়ক ‘প্রতিভা’ প্রকল্প পরিদর্শন শেষে ড্যান মজীনা এ কথা বলেন।