সিলেটের সাংস্কৃতিক কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সংস্কৃতিকর্মীদের আন্দোলনের মুখে বদলি করা হয়েছে শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তকে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে বদলি করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জয়নাল আবেদীন সাংস্কৃতিক কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকালই তাঁর বদলির আদেশ-সংবলিত চিঠিটি পৌঁছেছে।