প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে দেদার টিলা কাটা, জলাশয় ভরাটসহ পরিবেশ বিধ্বংসী নানা কাজ হচ্ছে। সিলেটের ৬৩ ভাগ টিলা কেটে সাবাড় করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় সিলেট শহরতলির আলমপুর এলাকায় সিলেট বিভাগীয় বহুতল ভবন সম্মেলনকক্ষে এক কর্মশালায় পরিবেশকর্মীরা এসব কথা বলেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ‘মাঠপর্যায়ে পরিবেশ আইন বাস্তবায়নে আদালত, প্রশাসন, তদন্তকারী সংস্থা এবং অন্যান্য সরকারি সংস্থার সক্রিয়তা বৃদ্ধিকরণ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামসুল আলম চৌধুরী।