সিলেটের 'গণদাবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্ক, ইতালি ও গুয়াহাটি-আগরতলা-কলকাতার পথে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানানো হয়েছে। গতকাল বিকেলে সিলেটে এক জরুরি সভায় ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ এ দাবি জানায়। এ ছাড়া সিলেট-আখাউড়া পথে ডাবল রেললাইন স্থাপন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চার লেনের উড়ালসড়ক প্রকল্প, সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন ও নগরের সব বৈদ্যুতিক লাইন মাটির নিচে প্রতিস্থাপনসহ প্রবাসীদের আয় সিলেটের উন্নয়নে ব্যয় করার দাবি জানানো হয়েছে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম এসব দাবিকে সিলেটের ‘গণদাবি’ বলে অভিহিত করেন।