সিলেটে'গণতন্ত্র অলিম্পিয়াড'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগান সামনে রেখে সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত প্রথমবারের মতো ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।
নগরের জালালাবাদ সিটি কলেজে এই অলিম্পিয়াডে সিলেটের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অলিম্পিয়াড। এক ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়। দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।