সিলেবাস পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জন শিক্ষার্থীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সিলেবাস পরিবর্তন করে ‘ফলিত গণিতে’ রূপান্তরের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সাল থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ভর্তি হওয়ার পর তাঁরা দেখেন, শ্রেণীকক্ষে তাঁদের শুধু গণিত পড়ানো হচ্ছে। কিন্তু চাকরির ক্ষেত্রে সাধারণ গণিতের চেয়ে ফলিত গণিতে পাস করা প্রার্থীরা সাধারণত বেশি সুবিধা পেয়ে থাকেন। জানতে চাইলে গণিত বিভাগের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের একটি সঞ্চারকলিপি তিনি পেয়েছেন। দাবির যৌক্তিকতা রয়েছে। সঞ্চারকলিপিটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়ার জন্য রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া সিলেবাস পরিবর্তন করা সম্ভব নয়।’একই বিষয়ে ডিন ড. মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘গণিত বিভাগের ছাত্রছাত্রীরা তাদের বর্তমান সিলেবাস পরিবর্তন করে ফলিত গণিতে রূপান্তরের যে দাবি উত্থাপন করেছে, তা গতকাল ভর্তি কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে এবং তা ইতিবাচক আলোচনা। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’