সিলোকোসিস স্বাস্থ্য ক্যাম্প
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথর গুঁড়া করার কাজে নিয়োজিত সিলোকোসিস রোগে আক্রান্ত শ্রমিকদের নিয়ে দুই দিনব্যাপী সিলোকোসিস স্বাস্থ্য ক্যাম্প গতকাল রোববার শুরু হয়েছে। স্থানীয় শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ভিজার্টি লিমিটেড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস্) এর আয়োজন করে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন। উপস্থিত ছিলেন উপজেলা স্ব্যস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ, ঢাকা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান, চিকিৎসক আরমান ফয়সাল, বাংলাদেশ ভিজার্টি লিমিটেডের ব্যবস্থাপনা ব্যবস্থাপক আহসান কামাল চৌধুরী, বিলসের সহকারী প্রকল্প কর্মকর্তা সাইদুজ্জামান প্রমুখ।
২০১২ সালের আগস্ট মাসে উপজেলার বুড়িমারী স্থলবন্দরে প্রথম ধরা পড়ে সিলোকোসিস রোগ।