সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি মেটাল ডিটেক্টরও ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি ইউনিটের অধীন ২৫টি বিভাগের মোট ১৬ হাজার ৯৫টি আসনের ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি সিসি ক্যামেরা স্থাপন ও মেটাল ডিটেক্টরও ব্যবহারের সিদ্ধান্তের কথা জানান।