সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ডের রায়হুসেন আবাসিক এলাকার একটি পাড়া সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার আওতায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উপস্থিতিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ সিসি ক্যামেরার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, রায়হোসেন জামে মসজিদের মোতাওয়াল্লি আবুল ওয়াছেহ চৌধুরী, স্থপতি আহসান ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়ার্ড কাউন্সিলর সিসি ক্যামেরা উদ্বোধন করে বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধরোধে সিসি ক্যামেরা বিরাট ভূমিকা পালন করে। প্রতিটি পাড়া-মহল্লা এভাবে সিসি ক্যামেরার আওতায় আনা হলে অপরাধ কর্মকাণ্ড হ্রাস পাবে।