সিসি ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সড়ক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার হামিদুল আলম। হামিদুল আলম বলেন, শহরে নাশকতা, সন্ত্রাস, ছিনতাই, চুরিসহ যেকোনো অপরাধ রোধে এসব সিসি ক্যামেরা কাজে আসবে। ২৪ ঘণ্টা এটা পর্যবেক্ষণ করা হবে। সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ৯৬টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।