সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর এলাকায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত নিরাপত্তাসংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ। সভায় উপজেলা পরিষদ চত্বরকে তিনটি অংশে ভাগ করে ৪৮টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সপ্তাহে এ কাজ শুরু করা হবে বলে ইউএনও জানান।