প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ এর আশপাশ এলাকা এখন ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় সার্বক্ষণিক নজরদারির মধ্যে আনা হয়েছে। ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)’ টাকা দিয়ে এসব ক্যামেরা কেনা হয়েছে। ইউএনওর কার্যালয় ও এর আশপাশ এলাকায় আটটি ‘সিসি’ ক্যামেরা বসানো হয়েছে। এতে ইউএনওর কার্যালয়, বাসভবন, উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা পরিষদ চত্বরের গুরুত্বপূর্ণ এলাকা এখন সার্বক্ষণিক নজরদারির মধ্যে এসেছে।