সিসি ক্যামেরা স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ডিগ্রি কলেজকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। গত রোববার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মির্জা আশরাফুল আলম, সাবেক অধ্যক্ষ নরেশ চন্দ্র তালুকদার, সলঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি ফণী ভূষণ পোদ্দার, কলেজ পরিচালনা কমিটির সদস্য জেহাদুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। কলেজের বিভিন্ন অংশে আটটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।