সিসি ক্যামেরার আওতায় আসছে লক্ষ্মীপুর শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপনকাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। পৌরসভার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুরশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ছয় কিলোমিটার এলাকা সিসিটিভির ক্যামেরার আওতায় আনা হবে। এতে করে শহরে চুরি-ডাকাতি, সহিংসতা, ইভ টিজিং অনেকটাই রোধ করা যাবে। অপরাধীদের সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।