সিসিআইএফবির প্রেসিডেন্ট হলেন তারেক এলবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফার্জ সুরমা সিমেন্টের সিইও তারেক এলবা ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআইএফবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত চেম্বারের ১৬তম বার্ষিক সাধারণ সভায় তারেককে ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

লাফার্জ সুরমায় যোগদানের আগে মিসরে লাফার্জ সিমেন্টে কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। সিমেন্ট ও স্টিল খাতে বিক্রয়, বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, গ্রাহকসেবা এবং ব্যবসায় উন্নয়নে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছেন তারেক এলবা। বিজ্ঞপ্তি।