সিসিটি টার্মিনালের দরপত্রে অনিয়ম প্রতিহত করার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী-সমর্থিত বন্দর নাগরিক অধিকার পরিষদ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক জহুর আহমদ। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ।এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান প্রমুখ। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরের জরুরি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে প্রায় সময় বাধা দিচ্ছে।