সিসিটিভি লাগানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা মতবিনিময় করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা হয়।

 আরএমপি কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় রাজশাহীর বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলোতে সিসিটিভি লাগাতে পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া আবাসিক হোটেলগুলোতে বোর্ডারদের কক্ষ বরাদ্দের আগে তাঁদের নাম-ঠিকানা ঠিকমতো লিপিবদ্ধ করা এবং তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নেওয়ার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া আবাসিক হোটেলে কোনো বিদেশি অবস্থান করলে তাঁদের নিরাপত্তার জন্য তা সংশ্লিষ্ট থানার পুলিশকে জানাতেও অনুরোধ করা হয়।