সিস্টার হেলেনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সিস্টার হেলেন। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন গতকাল শনিবার সিস্টার হেলেনের হাতে এ সম্মাননা তুলে দেন।
গবেষণা প্রতিষ্ঠান সাম্পান আয়োজিত ‘নারীকুল নির্যাতিত: ক্ষমতায়ন অনেক দূর...’ শীর্ষক আলোচনা সভায় সিস্টার হেলেনকে এ সম্মাননা দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিস্টার হেলেন সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেন। তিনি মানুষের স্বাস্থ্যসেবার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। বিজ্ঞপ্তি।