মোহাম্মদ সিয়ামের বয়স মাত্র এক বছর। এইটুকু বয়সে তার হূৎপিণ্ডে তিনটা ছিদ্র দেখা দিয়েছে। এ ছাড়া হূৎপিণ্ডের দুটি রক্তনালীর মুখও এক হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালিত হতে পারছে না। এ ছাড়া আরও কিছু শারীরিক সমস্যা বাসা বেঁধেছে তার ছোট্ট শরীরে। দেশের হূদরোগবিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, দেশে সিয়ামের উন্নত চিকিৎসা সম্ভব নয়। বাঁচাতে হলে দ্রুত ভারতে নিতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত আট লাখ টাকা। কিন্তু সিয়ামের চাকরিজীবী বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। ইতিমধ্যে সিয়ামের চিকিৎসায় পরিবারের জমানো সব টাকা খরচ হয়ে গেছে। এ অবস্থায় সিয়ামের জীবন বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহায়তা চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনিরুজ্জামান হাওলাদার, সঞ্চয়ী হিসাব নম্বর: ৭৫৫৩, সোনালী ব্যাংক, ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখা, ঝালকাঠি। বিজ্ঞপ্তি।