সিয়ামের জন্য মাসে পাঁচ হাজার টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিয়ামের বয়স মাত্র সাড়ে তিন বছর। মিষ্টি মিষ্টি কথা বলে সারাক্ষণ। কিন্তু আট-নয় মাস ধরে ওর হূৎপিণ্ড ও ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। মাঝেমধ্যে হাত-পা, পেট ব্যথায় ফুলে যায়। এ অবস্থায় সিয়ামকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, সিয়ামকে প্রতি সপ্তাহে একটি করে দামি ইনজেকশন দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে। আপাতত এভাবে আরও ছয় মাস চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রতি মাসে খরচ হবে অন্তত পাঁচ হাজার টাকা।কিন্তু সিয়ামের দরিদ্র মা আলেয়া বেগমের পক্ষে ওই টাকা জোগাড় করাও অসম্ভব। তাই ছোট সন্তানকে সুস্থ করতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আলেয়া বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৭.২০০.৩২৫৩০, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৯৪০৫০৬৬০১। বিজ্ঞপ্তি।