সীতাকুণ্ড ও মহেশখালীতে শিবচতুর্দশী মেলায় তীর্থযাত্রীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারের মহেশখালীতে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সীতাকুণ্ডের চন্দ্রনাথধাম ও মহেশখালী উপজেলার মৈনাক পর্বতচূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির কয়েক লাখ তীর্থযাত্রীর পদচারণে মুখরিত হয়ে উঠেছে।হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে সমবেত হয়েছেন। তাঁরা সীতাকুণ্ড-বাড়বকুণ্ডে অবস্থিত বিভিন্ন মঠ ও মন্দির দর্শন ছাড়াও ব্যাসকুণ্ডে স্নান, তর্পণ, গয়াকুণ্ডে পিণ্ডদান করবেন। মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরে গত বৃহস্পতিবার থেকে ১৫ দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলা শুরু হয়েছে। প্রথম দিনে তীর্থযাত্রীদের তেমন ভিড় না হলেও গতকাল শুক্রবার কয়েক হাজার তীর্থযাত্রী এখানে সমবেত হন। তবে পর্যাপ্তসংখ্যক কাঠের নৌকা ও স্পিডবোট না থাকায় কক্সবাজারের কস্তুরাঘাটে তীর্থযাত্রীদের পারাপারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এ সময় তীর্থযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।