সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ইউপি নির্বাচন ৭ জুন
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এর আগে গত সোমবার থেকে সন্দ্বীপে মনোনয়ন বিতরণ শুরু হয়। এবার নির্বাচনে প্রতিটি উপজেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়। নির্বাচনের জন্য মিরসরাইয়ে ছয়জন, সীতাকুণ্ডে চারজন ও সন্দ্বীপে ছয়জনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সীতাকুণ্ডে নয়টি, মিরসরাইয়ে ১৫টি ও সন্দ্বীপে ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।সীতাকুণ্ড ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এমরান খান বলেন, ‘গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ১২ মে, বাছাই হবে ১৪ ও ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ মে এবং নির্বাচন ৭ জুন।’সন্দ্বীপে মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ৯ মে, বাছাই হবে ১১ ও ১২ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে এবং নির্বাচন ৪ জুন।