সীতাকুণ্ড ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে টেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সীতাকুণ্ড রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড পৌরসভার নিজ তালুক গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী রোকসানা আক্তার (২৫) তাঁর দুই বছরের মেয়ে সোনিয়া আক্তারকে নিয়ে রাত আটটার দিকে বাড়ি ফিরছিলেন। হঠাত্ মায়ের হাত ছেড়ে সোনিয়া সীতাকুণ্ড রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনের দিকে চলে যায়। তখন রোকসানা মেয়েকে উদ্ধার করার জন্য এগিয়ে যান। এ সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সোনিয়া মারা যায়। আর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রোকসানা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল হক জানান, শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মা-মেয়ে উভয়েরই মৃত্যু ঘটে।