সীতাকুণ্ড সমিতির মেজবান অনুষ্ঠিত
সীতাকুণ্ড সমিতি ঢাকার মেজবান মিলনমেলায় পরিণত হয়। গতকাল শনিবার রাজধানীর সোহাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত মেজবানে বিভিন্ন পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা চট্টগ্রামের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। সীতাকুণ্ড সমিতির সভাপতি এ কে এম সরওয়ার্দী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সাংসদ মঈনুদ্দিন খান, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। সংগঠনের কোষাধ্যক্ষ জসিম উদ্দিন মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা এল কে সিদ্দিকী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবদুল করিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, সচিব নাসিরউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড পৌর মেয়র শফিউল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক বখতেয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সীতাকুণ্ডের ১৫ জন কৃতী সন্তানকে ‘সীতাকুণ্ড সমিতি পদক’ দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুক্সি। বিজ্ঞপ্তি।