সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে নয়টি বসতঘরের ৩৩টি কক্ষ পুড়ে গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে একটি কক্ষের রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের নয়টি বসতঘরের ৩৩টি কক্ষ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
একটি ঘরের মালিক জামাল উদ্দীন বলেন, কক্ষগুলোতে জাহাজভাঙা ইয়ার্ড, হাফিজ জুট মিল ও আবুল খায়ের স্টিল কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতেন।