সীতাকুণ্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী স্টেশন এলাকা থেকে মাদামবিবিরহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম অভিযানে নেতৃত্ব দেন।
মো. মাহবুব আলম বলেন, মহাসড়কের পাশে ফুটপাত দখল করে রাখা সব অবৈধ দোকান পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে। তিনি জানান, গতকাল অন্তত ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ করা একটি দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার জন্য বুধবার বিকেলে নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু তিনি নোটিশ পাননি। ২৪ ঘণ্টা হওয়ার আগেই বাজার ভেঙে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাদামবিবিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাসমান অন্তত দেড় শ দোকান ভেঙে দেওয়া হয়েছে। ভাটিয়ারী স্টেশন এলাকায় ফুটপাতের ওপর রাখা কমপক্ষে ২০টি দোকানের স্ক্র্যাপ জাহাজের মালামালও সরিয়ে দেওয়া হয়েছে।