সীতাকুণ্ডে আ. লীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগের নেতা নুরুল আলম (৪২) খুন হয়েছেন। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল আলম গতকাল শনিবার রাত নয়টার দিকে পৌরসভা থেকে হাসান গোমস্তা এলাকায় তাঁর বাড়িতে ফেরার সময় চার-পাঁচজন অজ্ঞাত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে চাপাতি দিয়ে সারা শরীরে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এবং গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ড থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।