সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা খুনের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শফিউর রহমান (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতা খুনের প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। শফিউর ভাটিয়ারী হাসনাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিপ্রার্থী ছিলেন। গত শুক্রবার রাতে ভাটিয়ারী রেলস্টেশনসংলগ্ন বিএসবিএ হাসপাতালের সামনে খুনের ঘটনাটি ঘটে।মহাসড়ক অবরোধের কথা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শফিউর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি কীভাবে মারা গেছেন, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালের সামনে দোকানে বসেছিলেন শফিউর রহমান। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলমসহ ১০-১৫ জন তাঁর ওপর হামলা চালান। তাঁদের হাতে থাকা কোকাকোলার বোতলের আঘাতে শফিউর ঘটনাস্থলেই মারা যান।অভিযুক্ত আনোয়ার বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম ঠিকই; তবে ঘটনার সঙ্গে জড়িত নই। এটি বিএনপির চক্রান্ত।’ঘটনার প্রতিবাদে এলাকাবাসী শুক্রবার রাত ১১টা থেকে একটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।