সীতাকুণ্ডে আগুনে পুড়েছে বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।দমকলবাহিনী সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর সোয়া ১২টায় কুমিরার উত্তর মছজিদ্দা নয়াপাড়া গ্রামে ইকবাল মাস্টারের বাড়ি এলাকায় কোরবান আলীর বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।