সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ১৬ ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়। অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে মদনাহাট গ্রামে সালেহ আহম্মদের বাড়িতে আগুন লাগে। এতে ১৬টি কাঁচা বাড়ির ৩৮টি কক্ষ পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।