সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ৪৮ ঘর ও চার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ৪৮টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সীতাকুণ্ডের তেঁতুলতলা এলাকায় মো. সোলায়মানের মালিকানাধীন ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে চারজন মালিকের মোট ৪৮টি বসতঘর ও চারটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা দিদারুল আলম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।