সীতাকুণ্ডে আবার দুই গাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডে আবারও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোরে সীতাকুণ্ড উপজেলাধীন মিরেরহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটিয়েছে একদল মুখোশধারী। এ নিয়ে গত তিন দিনে সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার ভোরে সশস্ত্র একদল মুখোশধারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মিরেরহাট বটতল এলাকায় পোশাক কারখানার পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে সীতাকুণ্ডের দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।