সীতাকুণ্ডে ইউপি সদস্যের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে হামলার ঘটনাটি ঘটে।জসিম উদ্দিনের ভাতিজা ও স্থানীয় একটি কলেজের প্রভাষক ওমর ফারুক প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে জসিমকে ঘর থেকে বের হওয়ার নির্দেশ দেয়। জসিম ঘর থেকে বের না হওয়ায় তারা ঘরের বেড়া কেটে ফেলে। আতঙ্কে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়।জানা গেছে, জসিম উদ্দিন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হামলার ঘটনায় গতকাল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতারা তাঁর বাড়ি পরিদর্শন করেন।