সীতাকুণ্ডে ইকোপার্কে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অগ্নিকাণ্ডে আট একর বন পুড়ে গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে ইকোপার্কে র্যাবের অস্থায়ী ক্যাম্পের ১৫০ গজ উত্তর-পশ্চিমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আট একর ভূমির চারা ও বড় গাছ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।