সীতাকুণ্ডে ইয়াবা ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের কুমিরা এলাকায় মো. ওসমান গণি (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মৃত আলী আহমঞ্চদের ছেলে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওসমান গণিকে আটক করা হয়। তিনি অপর একটি মামলারও চার্জশিটভুক্ত আসামি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের পিএইচপি ঢেউটিন কারখানা এলাকা থেকে ওসমানকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়। তিনি এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ওসমান মাদক বিক্রি করতেন।