সীতাকুণ্ডে ইসলামিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষ ১০ আলেমকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে সীতাকুণ্ড উপজেলা ইসলামিক ফ্রন্ট বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দীন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুছা আল কাদেরী। এ ছাড়া ইসলামিক ফ্রন্ট সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, আলী আকবর প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামিক ফ্রন্ট যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করে তার রায় কার্যকর দেখতে চায়। তিনি আরও বলেন, এখনই সময় যুদ্ধাপরাধীদের বিচার করে দেশের কলঙ্ক মুক্ত করার। ১০ আলেমকে হত্যার পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জামায়াতে ইসলামীর দেওয়া ভুল ব্যাখ্যা জনগণের কাছে প্রকাশ হোক, তা তারা চায় না বলেই শীর্ষ ১০ আলেমকে হত্যা করতে চেয়েছে।